শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫

শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ : রাজধানী ঢাকা ও শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩৮ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।

Manual2 Ad Code

এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

Manual6 Ad Code

প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার।

Manual3 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ