লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা–ইয়াবা সেবন ও সংরক্ষণে ৫ জনের কারাদণ্ড, জরিমানা আদায়

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা–ইয়াবা সেবন ও সংরক্ষণে ৫ জনের কারাদণ্ড, জরিমানা আদায়

Manual1 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২৪ নভেম্বর ২০২৫ : লক্ষ্মীপুর সদর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে গাঁজা ও ইয়াবা সেবন ও সংরক্ষণ–সংক্রান্ত মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর ২০২৫) দুপুরে লক্ষ্মীপুর শহরের টার্মিনাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। মোবাইল কোর্ট পরিচালনার সময় নিয়মিত গাঁজা/ইয়াবা সেবন ও সংরক্ষণের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে দণ্ড প্রদান করা হয়।

Manual1 Ad Code

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. মো. কামরুল পাটোয়ারী (৩৮), বাঞ্চানগর, লক্ষ্মীপুর সদর— ১ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা;
২. মো. মাহমুদুল হক (৪০), কালিকসার, চৌদ্দগ্রাম, কুমিল্লা— ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৪০ টাকা জরিমানা;
৩. মোক্তার হোসেন রনি (২৯), বাঞ্চানগর, লক্ষ্মীপুর সদর— ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা;
৪. আবুল হাসনাত (৩৬), দক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর সদর— ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা;
৫. মো. লিটন (২৬), দত্তপাড়া, লক্ষ্মীপুর সদর— ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।

Manual5 Ad Code

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে মাদক ব্যবসা ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এসব অভিযান চলমান থাকবে।”

এদিন বিকেলেও লক্ষ্মীপুর–কুমিল্লা রুটে চলাচলকারী উপকূল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এতে বাসে গাঁজা সেবনের অপরাধে মো. রাকিব (২২), নোয়াগঞ্জ, মনোহরগঞ্জ, কুমিল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধে লক্ষ্মীপুর সদরের চিহ্নিত স্থানগুলোতে ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ