লক্ষ্মীপুরে ‘আন নূর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

লক্ষ্মীপুরে ‘আন নূর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী’র আত্মপ্রকাশ

Manual6 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২৯ নভেম্বর ২০২৫ : লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন সাংস্কৃতিক সংগঠন ‘আন নূর শিল্পী গোষ্ঠী’।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা নুরের সভাপতিত্বে এবং মো. সাইফ উদ্দিন স্বপনের সঞ্চালনায় এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাংস্কৃতিক চর্চা মানুষের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন নূর শিল্পী গোষ্ঠীর যাত্রা সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি। সংগঠনের উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল। তিনি বলেন, “সঠিক ও নিয়মিত সাংস্কৃতিক চর্চা সমাজের অসংগতি দূর করতে সহায়ক ভূমিকা রাখে। এমন উদ্যোগ আজকের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আয়োজকদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, এবং আমি তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি।”

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. নুরনবী, প্রতিষ্ঠাতা সভাপতির পিতা ও সংগঠনের উপদেষ্টা মো. হাফেজ ফিরোজ আলম, সদস্য ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সুধীজন।

Manual6 Ad Code

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং সাংস্কৃতিক উন্নয়ন ও মূল্যবোধ গঠনে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ