নবাগত জেলা প্রশাসকের সাথে জাতীয় গণমাধ্যম কমিশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

নবাগত জেলা প্রশাসকের সাথে জাতীয় গণমাধ্যম কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৯ নভেম্বর ২০২৫ : মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজার সার্কিট হাউসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার উন্নয়ন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

Manual2 Ad Code

নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সাংবাদিকদের দেশের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “একটি জেলা তখনই এগিয়ে যায় যখন প্রশাসন ও গণমাধ্যম সমন্বিতভাবে কাজ করে। মৌলভীবাজারেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা করি।”

Manual1 Ad Code

সৌজন্য সাক্ষাতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি দুরুদ মোহাম্মদ, উপদেষ্টা সৈয়দ কামাল আহমেদ বাবু, আজিজুর রহমান চৌধুরী, প্রভাস চন্দ্র সিংহ, এ কে এম আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলীম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ, রাসেল হাসান বক্ত, খিজির মো. জুলফিকার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোনাকিব চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ, জয়নাল আবেদিন বাদশা, সহ-অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক অমিত মল্লিক, ধর্ম সম্পাদক হাফিজ সালেহ আহমদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ শাহীন, সহ-দপ্তর সম্পাদক রিপন মিয়া, সদস্য রাজন মিয়া, সফিক মিয়া ও এম এ মুনতাকিম।

সভায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট ড. আবু তাহের জেলা প্রশাসকের নিকট জেলা কমিটির আনুষ্ঠানিক তালিকা হস্তান্তর করেন। এ সময় তিনি জেলা প্রশাসককে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, সাংবাদিকদের সমস্যাবলী এবং গণমাধ্যমের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে অংশীদার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গুজব প্রতিরোধ, সত্য অনুসন্ধানী সংবাদ প্রচার ও তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যম কমিশনের সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

নবাগত জেলা প্রশাসক উপস্থিত নেতৃবৃন্দের উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “মৌলভীবাজারের উন্নয়ন ও সংস্কৃতির অগ্রগতিতে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ইতিবাচক ভূমিকা বজায় থাকবে বলে বিশ্বাস করি।”

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ও নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ