কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সুজাতা সরকার

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সুজাতা সরকার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কুলাউড়া (মৌলভীবাজার), ৩০ নভেম্বর ২০২৫ : মৌলভীবাজারের কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের হোম ইকোনমিক্স বিভাগীয় প্রধান ও সিনিয়র শিক্ষক মিসেস সুজাতা সরকার।

Manual2 Ad Code

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে কলেজের গভর্নিং বডির সভাপতি নবাব আলী আব্বাস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual7 Ad Code

গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ববর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক সুজাতা সরকার। দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কলেজ সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও বিভাগীয় প্রশাসনে অভিজ্ঞ সুজাতা সরকারের দায়িত্ব গ্রহণে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ