হবিগঞ্জের মনসুর আনসারীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

হবিগঞ্জের মনসুর আনসারীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | হবিগঞ্জ, ০৬ ডিসেম্বর ২০২৫ : হবিগঞ্জ জেলার পৈল ইউনিয়নের পশ্চিম আউসপাড়া (কোনাগাও) ঐতিহ্যবাহী সাহেব বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী মনসুর আনসারীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

২০২১ সালের ৬ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, সহকর্মী, রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় সামাজিক সংগঠনগুলো গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছে।

Manual3 Ad Code

মনসুর আনসারী ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আনসারীর ছোট ভাই। পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল এক ব্যক্তিত্ব। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সহকর্মীদের আস্থা অর্জন করেছিলেন।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমুখী কর্মকাণ্ডেও মনসুর আনসারীর ছিল সক্রিয় উপস্থিতি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবায় সহযোগিতা করা—এসব ক্ষেত্রে তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজও স্মরণীয়। পৈল ইউনিয়নসহ হবিগঞ্জ শহরের বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাঁর অবদান প্রশংসিত হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার জানায়, মনসুর আনসারীর জীবনদর্শন ছিল সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা। তাঁর দুই ছেলের মধ্যে একজন বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। পরিবার জানায়, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন আদর্শবান, প্রজ্ঞাবান ও অত্যন্ত স্নেহশীল একজন পিতা।

Manual8 Ad Code

এদিকে, মনসুর আনসারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “মনসুর আনসারী ছিলেন একজন বিনয়ী, নীতিবান ও মানবিক মানুষ। তাঁর অবদান হবিগঞ্জের সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

Manual4 Ad Code

এ উপলক্ষে আজ তাঁর স্মরণে দোয়া মাহফিল ও পারিবারিক মিলাদ আয়োজন করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ