ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি জিয়াউল হক জিয়ার জন্মদিন আজ

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি জিয়াউল হক জিয়ার জন্মদিন আজ

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | মন্ট্রিয়াল (কানাডা), ১৪ জানুয়ারি ২০২৬ : রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা ছাত্রনেতা, নব্বইয়ের মহান গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হক জিয়ার জন্মদিন আজ। দিনটি উপলক্ষে দেশে-বিদেশে তাঁর অসংখ্য সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জিয়াউল হক জিয়া বাংলাদেশের ছাত্র আন্দোলনের এক উজ্জ্বল নাম। সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯০-এর গণঅভ্যুত্থান, রক্তস্নাত ১০ দফা আন্দোলন এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন প্রথম সারির একজন সাহসী ও বলিষ্ঠ সংগঠক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররাজনীতিতে তার উত্থান ঘটে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর দুই মেয়াদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে টানা দুই মেয়াদে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বকালেই সংগঠনটি শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক ছাত্ররাজনীতির ধারাকে সুদৃঢ় করে এবং শোষণ-বৈষম্যবিরোধী আন্দোলনে দৃশ্যমান ভূমিকা রাখে।

ব্যক্তিগত জীবনে তিনি ছাত্র আন্দোলনের আরেক পরীক্ষিত সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক শামসাদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দাম্পত্য জীবনও প্রগতিশীল রাজনীতি ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিত।
বর্তমানে জিয়াউল হক জিয়া কানাডার মন্ট্রিয়ালে প্রবাস জীবন যাপন করছেন। প্রবাসে থেকেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক তৎপরতা, প্রগতিশীল সলিডারিটি সংগঠন, রাজনৈতিক টকশো পরিচালনা, চ্যারিটি কার্যক্রম এবং বিভিন্ন সমাজসচেতনতামূলক উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Manual3 Ad Code

জিয়াউল হক জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এক সময়ের আরেক তুখোড় ছাত্রনেতা, নব্বইয়ের গণঅভ্যুত্থানের সংগঠক এবং বিশিষ্ট বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর তিন মেয়াদের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক এবং একজন পরিচিত কলামিস্ট।

Manual6 Ad Code

শুভেচ্ছা বার্তায় কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “কমরেড জিয়াউল হক জিয়া আমাদের প্রজন্মের একজন নির্ভীক, সৎ ও আদর্শনিষ্ঠ ছাত্রনেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রবাসে থেকেও তিনি যে নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে সমাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগ্রামী জীবনের ধারাবাহিকতা কামনা করি।”

Manual8 Ad Code

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছাত্রমৈত্রীসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা জিয়াউল হক জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রগতিশীল ছাত্র আন্দোলনের এই পরীক্ষিত নেতার জন্মদিনে তাঁর সহযোদ্ধারা প্রত্যাশা ব্যক্ত করেন—শোষণমুক্ত, গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আগামীতেও সক্রিয় ভূমিকা রেখে যাবেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ