সিলেট ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | কক্সবাজার, ৩১ জানুয়ারি ২০২৬ : সাংবাদিকদের সর্ববৃহৎ পেশাদারি সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভঃ রেজিঃ ৯৮৭৩৬/১২)-এর কেন্দ্রীয় কমিটির নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় পিকনিক, পারস্পরিক পরিচিতি, বিনোদন ও সাংবাদিক কর্মশালা কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল পারস্পরিক পরিচিতি সভা, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন বিষয়ক কর্মশালা এবং বিনোদনমূলক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ভাস্কর বসু রায় চৌধুরী, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখা।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাংবাদিক আজাদ মালদার, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখা;
সাংবাদিক এনামুল হক আরিফ, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা;
মাস্টার কামাল উদ্দিন, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম জেলা শাখা;
সাংবাদিক সাইফুল ইসলাম, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব রাঙামাটি জেলা শাখা;
সাংবাদিক কিবরিয়া সুমন, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব বান্দরবান জেলা শাখা;
সাংবাদিক আবুল কালাম আজাদ, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব চাঁদপুর জেলা শাখাসহ
বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির অধীনে প্রতিটি জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা কমিটির সভাপতিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুল, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নাছির উদ্দিন পিন্টু, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখা;
সাংবাদিক মেহেদী হাসান রাসেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখা এবং
সাংবাদিক এম.এ দেওয়ানী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে CNA।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফরিদ খান বলেন,
“সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। দুঃখজনক হলেও সত্য—পেশাদার সাংবাদিকদের স্বার্থ দেখার জন্য খুব কম সংগঠনই কার্যকর ভূমিকা রাখে। এই বাস্তবতা থেকেই বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে বাংলাদেশ প্রেসক্লাবের সারা দেশে প্রায় ৭ শতাধিক শাখা কমিটি রয়েছে। প্রতিটি কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছে।”
চট্টগ্রাম বিভাগীয় পিকনিকের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, “প্রতিটি বিভাগের জেলা ও উপজেলা কমিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুল বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ জোরদার এবং সংগঠনের কাঠামোকে আরও শক্তিশালী করতেই এই কর্মশালা ও পিকনিকের আয়োজন করা হয়েছে।”
দিনব্যাপী এই আয়োজন কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে এক উৎসবমুখর আবহে সম্পন্ন হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা এই আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি