বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ব্যাংকক (থাইল্যান্ড), ০৫ মার্চ ২০২৬ : মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবারও বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে পরীক্ষা করছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তুর্কি সংবাদমাধ্যম দ্য ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘এশিয়া ইন ২০৫০’ সম্মেলনের লাইভস্ট্রিমে আইএমএফ প্রধান বলেন, ‘এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে এর স্পষ্ট সম্ভাবনা আছে—এটি বৈশ্বিক জ্বালানি মূল্যে, বাজারের মনোভাব, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে। শুধু তাই নয় সর্বত্র নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ তৈরি করবে।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, গত (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে; এতে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন এবং এরপর ইরানের পাল্টা হামলার ঢেউ শুরু হয়।

সম্পদসমৃদ্ধ এ অঞ্চলের সংঘাতের ফলে বৈশ্বিক তেলের দাম বেড়েছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার জর্জিয়েভা বলেন, ‘আমরা এমন এক বিশ্বে আছি, যেখানে আরো বেশি ও অপ্রত্যাশিত ধাক্কা আসছে। আমরা আমাদের সদস্যদের বেশ কিছুদিন ধরেই সতর্ক করে আসছি যে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক।

আমরা সম্ভাব্যভাবে দীর্ঘ সময়ের অস্থিরতার মধ্যে আছি।’

Manual5 Ad Code

এশিয়ার অধিকাংশ দেশের জন্য জ্বালানি নিরাপত্তা ‘ঝুঁকির মধ্যে’ রয়েছে। সাম্প্রতিক কয়েক দিনে বাজার ‘রোলার কোস্টারের মতো’ ওঠানামা করে জর্জিয়েভা বলেন, ‘তাই যত দ্রুত আমরা এই বিপর্যয়ের শেষ দেখতে পাব, ততই সারা বিশ্বের জন্য ভালো।’

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ