মানবকল্যাণে এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

মানবকল্যাণে এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ০৫ মে ২০২৬ : ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম যখন ক্রমেই বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠছে, তখন এর একটি বড় অংশ দখল করে নিচ্ছে অশ্লীলতা, বিভ্রান্তিকর তথ্য এবং অসুস্থ প্রতিযোগিতা। লাইক, ভিউ ও মনিটাইজেশনের দৌড়ে অনেক কন্টেন্ট নির্মাতা যখন মানহীন কনটেন্টে ঝুঁকছেন, ঠিক সেই সময়ে মৌলভীবাজারে ভিন্নধারার এক উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাজুল ইসলাম তাজ।

মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, যিনি স্থানীয়ভাবে ‘গরিবের অকৃত্রিম বন্ধু তাজ ভাই’ নামে পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করছেন মানবকল্যাণ ও সচেতনতামূলক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে।

Manual2 Ad Code

তার নির্মিত ভিডিওগুলোতে নেই কোনো অশ্লীলতা বা অশালীন উপস্থাপন। বরং প্রতিটি কন্টেন্টেই ফুটে ওঠে শিক্ষণীয় বার্তা, সামাজিক দায়বদ্ধতা এবং বাস্তবমুখী দিকনির্দেশনা। সমাজের বিভিন্ন সমস্যা, মানবিক সহায়তা, নৈতিক শিক্ষা এবং দেশ-বিদেশের পর্যটন স্থান তুলে ধরার মাধ্যমে তিনি দর্শকদের জন্য তৈরি করছেন সুস্থ ও ইতিবাচক বিনোদনের এক নতুন দিগন্ত।

Manual7 Ad Code

তাজুল ইসলাম তাজের কন্টেন্টের অন্যতম বৈশিষ্ট্য হলো তার স্বতন্ত্র উপস্থাপনা ও ব্যক্তিত্ব। নিজের অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা এবং সৃজনশীলতা কাজে লাগিয়ে তিনি এমন কনটেন্ট তৈরি করছেন, যা শুধু বিনোদনই দেয় না, বরং মানুষকে উদ্বুদ্ধ করে, সচেতন করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়।

Manual1 Ad Code

স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা দীর্ঘদিনের। চেয়ারম্যান থাকাকালীন সময়েও তিনি সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রশংসিত ছিলেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মেও সেই মানবিক দৃষ্টিভঙ্গি অব্যাহত রেখেছেন তিনি।

ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তার কন্টেন্ট পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিওগুলো লক্ষাধিক দর্শকের কাছে সমাদৃত হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার কন্টেন্ট ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “বর্তমান সময়ে যেখানে কনটেন্টের নামে অনেক কিছুই পরিবেশিত হচ্ছে, সেখানে তাজুল ইসলাম তাজ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কনটেন্টগুলো সমাজ সচেতনতা বৃদ্ধি করছে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখছে। এই ধরনের উদ্যোগকে অবশ্যই উৎসাহিত করা উচিত।”

বিশ্লেষকরা মনে করছেন, তাজুল ইসলাম তাজের মতো কনটেন্ট নির্মাতারা সামনে এগিয়ে এলে সামাজিক যোগাযোগমাধ্যম আরও দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। তার এই উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে উঠতে পারে।

Manual6 Ad Code

সব মিলিয়ে, অশ্লীলতা ও অসুস্থ প্রতিযোগিতার ভিড়ে তাজুল ইসলাম তাজ প্রমাণ করেছেন—সৃজনশীলতা, মূল্যবোধ এবং মানবিক চিন্তাভাবনা দিয়েও জনপ্রিয়তা অর্জন সম্ভব। তার এই ব্যতিক্রমী যাত্রা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

এ সংক্রান্ত আরও সংবাদ