হামের উপসর্গে শিশু মৃত্যু, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রবিবার মানববন্ধন

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

হামের উপসর্গে শিশু মৃত্যু, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রবিবার মানববন্ধন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ মে ২০২৬ : সারাদেশে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা, শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রবিবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রবিবার (২৪ মে ২০২৬) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

সংগঠনের নেতারা বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। একই সঙ্গে রামিসা ও আছিয়াসহ বিভিন্ন এলাকায় সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতিকে আরও স্পষ্ট করে তুলেছে। এসব ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হবে মানববন্ধন থেকে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, “হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা যায় না। এটি স্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যর্থতা এবং কাঠামোগত অবহেলার বহিঃপ্রকাশ। অন্যদিকে শিশু ধর্ষণ ও হত্যার মতো বর্বর ঘটনাগুলো সমাজে আইনের শাসন ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রতীক।”

Manual2 Ad Code

সংগঠনটি আরও জানায়, মানববন্ধন থেকে শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, হাসপাতাল ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি এবং ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হবে।

Manual3 Ad Code

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

Manual7 Ad Code

আয়োজকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জনগণের মধ্যে যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, মানববন্ধনের মাধ্যমে তার গণপ্রকাশ ঘটবে। একই সঙ্গে শিশুদের জীবন ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হবে।