শ্রীমঙ্গল পৌরসভায় আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬

শ্রীমঙ্গল পৌরসভায় আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

Manual1 Ad Code
অফিস সহকারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ মে ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ে এক পেশাজীবী আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক, তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ ও মানহানিকর আচরণের অভিযোগ উঠেছে পৌরসভার এক অফিস সহকারীর বিরুদ্ধে।

এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট আইনজীবীর পক্ষে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে অভিযুক্ত কর্মচারীকে ১৫ দিনের মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে; অন্যথায় তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

নোটিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্য ও পেশাগত আইনজীবী অ্যাডভোকেট আবু শাহ মোস্তফা গত ১০ মে ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ে যান। সেখানে একটি উত্তরাধিকারী সনদপত্রে তথ্যে অসঙ্গতি দেখতে পেয়ে তিনি সেটি বাতিলের জন্য একটি আবেদন দাখিল করতে চান।

অভিযোগ অনুযায়ী, আবেদন গ্রহণের দায়িত্বে থাকা পৌরসভার অফিস সহকারী অসীম রায় আবেদনটি গ্রহণে অস্বীকৃতি জানান। এ সময় তিনি আইনজীবীর সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ, দুর্ব্যবহারমূলক ও অমর্যাদাকর আচরণ করেন বলে অভিযোগ করা হয়। এতে একজন আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আবু শাহ মোস্তফার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Manual4 Ad Code

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, ঘটনাকালীন সময়ের সিসিটিভি ফুটেজ শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে সেটি আদালতে উপস্থাপন করা যেতে পারে। একই সঙ্গে অভিযোগে উল্লেখ করা হয়, এ ধরনের আচরণ কেবল একজন ব্যক্তিগত আইনজীবীকেই নয়, বরং সামগ্রিকভাবে আইনজীবী সমাজের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছে।

অ্যাডভোকেট আবু শাহ মোস্তফার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট তোফায়েল আহমদ গত ১১ মে ২০২৬ ইং তারিখে অভিযুক্ত অফিস সহকারী অসীম রায়ের কাছে আনুষ্ঠানিক লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে ঘটনার ব্যাখ্যা ও কারণ দর্শানোর জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত অফিস সহকারী অসীম রায় অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তবে পরবর্তীতে তিনি উত্তেজিতভাবে প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক হুংকার দেন এবং বলেন, “আপনি জিজ্ঞেস করার কে?”

ঘটনার পর স্থানীয় আইনজীবী মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

অনেকেই সরকারি ও স্থানীয় প্রশাসনিক দপ্তরে সেবাপ্রত্যাশীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পৌরসভা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি ও জবাবদিহিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

Manual7 Ad Code