শহীদ জামিল আখতার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকী ৩১ মে

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৬

শহীদ জামিল আখতার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকী ৩১ মে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী, ২৮ মে ২০২৬ : আগামী ৩১ মে রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন ছাত্রমৈত্রীর সভাপতি শহীদ ডা. জামিল আখতার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

১৯৮৮ সালের ৩১ মে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রমৈত্রীর নেতা জামিল আখতার রতনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ছাত্রমৈত্রীর নেতাদের অভিযোগ, সাম্প্রদায়িক ও মৌলবাদী সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে হত্যা করে। এরপর থেকে দিনটি ছাত্রমৈত্রীর পক্ষ থেকে ‘সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

Manual5 Ad Code

বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহি জানান, দিবসটি উপলক্ষে ৩১ মে সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ জামিল আখতার রতনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রনেতা ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেবেন।

Manual6 Ad Code

তিনি আরও জানান, একই দিন বিকেলে শহীদ জামিল আখতার রতনের স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Manual3 Ad Code

এদিকে শহীদ ডা. জামিল আখতার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক বিবৃতিতে তিনি বলেন, শহীদ জামিল আখতার রতন সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রামের এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতিতে অনুপ্রাণিত করবে।