বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপনায় আবেদন আহ্বান

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপনায় আবেদন আহ্বান

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বাংলা ও ইংরেজি সংবাদ উপস্থাপনার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ছবিযুক্ত জীবনবৃত্তান্তসহ আবেদন করার জন্য বলা হয়েছে।

Manual2 Ad Code

বিটিভির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলা ও ইংরেজি সংবাদ উপস্থাপনার জন্য প্রার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীদের ছবিযুক্ত জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র আগামীকাল ৭ অক্টোবর ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

Manual5 Ad Code

আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠানো যাবে উপ-মহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯ ঠিকানায়।

এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন। এ জন্য আবেদনপত্র পাঠাতে হবে newsaudition@btv.gov.bd ঠিকানায়। পাশাপাশি হোয়াটসঅ্যাপ 01332125138 নম্বরে আবেদনপত্র পাঠানোর সুযোগ রয়েছে।

Manual2 Ad Code

আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ছবিযুক্ত জীবনবৃত্তান্তসহ আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ