সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Manual3 Ad Code

রাতেই থানা পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তরার তিন নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ