সিনিয়র ফটো সাংবাদিক নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

সিনিয়র ফটো সাংবাদিক নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ : জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খবর-এর সিনিয়র ফটো সাংবাদিক মো. নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

Manual7 Ad Code

২০২৪ সালের এই দিনে তিনি রাজধানীর নিজ বাসভবনে ভোর ৬টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

Manual3 Ad Code

দীর্ঘ কর্মজীবনে মো. নজরুল ইসলাম দেশের ফটো সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন বিশেষভাবে সম্মানিত। তার তোলা বহু ছবি দেশের সংবাদমাধ্যমে ঘটনাস্থলের অকৃত্রিম বাস্তবতা তুলে ধরেছে।

ইন্তেকালের দিন বাদ জোহর রূপনগর আবাসিক এলাকার জামে মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন।

Manual2 Ad Code

তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা বলেন, ফটো সাংবাদিকতায় নজরুল ইসলামের অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং নবীন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ