মানুষ কেন আইন ভাঙে, তা নিয়ে পাবলিক লেকচার মঙ্গলবার

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

মানুষ কেন আইন ভাঙে, তা নিয়ে পাবলিক লেকচার মঙ্গলবার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : মানুষ কেন আইন ভাঙে? এটি কি কেবল আইন অমান্য করার প্রবণতা? নাকি রাষ্ট্রীয় আইন, ধর্মীয় কর্তৃত্ব, সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে বৈধতা ও আনুগত্যের জটিল দ্বন্দ্বের বহিঃপ্রকাশ? এসব প্রশ্নকে সামনে রেখে ‘মানুষ কেন আইন ভাঙে: বাংলাদেশে আইন-চেতনার বহুমাত্রিকতা’ শীর্ষক এক পাবলিক লেকচারের আয়োজন করেছে রিডিং ক্লাব ট্রাস্ট।

আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের নবম তলার ৮০৩ নম্বর কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা শামস মিজান।

Manual8 Ad Code

আলোচক হিসেবে অংশ নেবেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ নিজার।

Manual4 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে আইন কীভাবে অনুভূত, ব্যাখ্যা ও চর্চা করা হয়, তা নিয়ে আলোচনাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে রাষ্ট্রীয় আইনের প্রতি নাগরিকের আনুগত্য, ধর্মীয় ও সামাজিক কর্তৃত্বের প্রভাব, ব্যক্তিগত বিশ্বাস এবং আইনের বৈধতা সম্পর্কে মানুষের ধারণার বহুমাত্রিক দিকগুলো আলোচনায় উঠে আসবে।

Manual3 Ad Code

আইন মেনে চলা কিংবা আইন লঙ্ঘনের পেছনে ব্যক্তির মনস্তত্ত্ব, সামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামো কীভাবে কাজ করে, সে বিষয়েও এ আলোচনায় আলোকপাত করা হবে।

Manual2 Ad Code

আয়োজনে অংশগ্রহণে আগ্রহীরা রিডিং ক্লাব ট্রাস্টের ওয়েবসাইট www.readingclubtrust.org এবং ফেসবুক পেজ www.facebook.com/readingclub.org থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ