মৌলভীবাজারে মাস্ক পরিধান না করায় ২০ স্থানে মোবাইল কোর্টে ৩৯৩ মামলায় ৯৩ হাজার টাকা অর্থদন্ড

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

মৌলভীবাজারে মাস্ক পরিধান না করায় ২০ স্থানে মোবাইল কোর্টে ৩৯৩ মামলায় ৯৩ হাজার টাকা অর্থদন্ড

Manual5 Ad Code

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার || ২২ নভেম্বর ২০২০ : মৌলভীবাজার জেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে একযোগে ২০টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৯৩টি মামলায় ৯৩,৩৯০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আজ ২২ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ মৌলভীবাজার জেলা শহরে এবং সকল উপজেলায় একযোগে ২০ স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।

Manual4 Ad Code

জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ