শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

Manual5 Ad Code

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২০: স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ।

Manual3 Ad Code

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঘাতকদের গুলিতে শহীদ হন।
এ উপলক্ষে আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়াও সেখানে আলোচনা সভা, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরাবরের মতো এবারও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও আওয়ামী লীগ দেশবাসীর সাথে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে অাজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করেছে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মিলন দিবসের কর্মসূচি পালন করায় সংগঠনের নেতা-কর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ