ফোনে আড়ি পাতা বন্ধে রিটের আদেশ ১৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

ফোনে আড়ি পাতা বন্ধে রিটের আদেশ ১৯ সেপ্টেম্বর

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২১ : ফোনালাপে আড়ি পাতা বন্ধের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্ত চেয়ে দায়ের করা রিটের বিষয়ে আদেশ আগামী রোববার (১৯ সেপ্টেম্বর ২০২১) দেবেন হাইকোর্ট।

রিট আবেদনের বিষয়ে শুনানি শেষে সোমবার (১৩ সেপ্টেম্বর ২০২১) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর বিটিআরসিটির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই রাকিব।

Manual7 Ad Code

ফোনালাপে আড়ি পাতা বন্ধ চেয়ে গত ১০ আগস্ট সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এ রিট করেন। রিটে ফোনালাপ ফাঁসের ২০টি ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

Manual7 Ad Code

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়ে।

এর আগে গত ২২ জুন এ বিষয়ে আইনি নোটিশ দেয়া হয়েছিল। নোটিশে ফোনালাপে আড়ি পাতা প্রতিরোধে আইন অনুযায়ী বিটিআরসি কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চাওয়া হয়। নোটিশের কোনো জবাব না পাওয়ায় রিট করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code