আগামী ২৪ সেপ্টেম্বর বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং কার্যক্রম শুরু হচ্ছে

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

আগামী ২৪ সেপ্টেম্বর বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং কার্যক্রম শুরু হচ্ছে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২১ : আগামী ২৪ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনীর মাধ্যমে বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং কার্যক্রম শুরু হচ্ছে।

বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে অটোমেশন, কম্পিউটারায়ন ও ডিজিটালাইজেশনের কারণে আমাদের দেশেও প্রযুক্তিবিদ তথা কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা বেড়েই চলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশেও স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শেখার চল শুরু হয়েছে।

কিন্তু প্রোগ্রামিং এর ভাষা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য না হওয়ায় বাংলায় প্রোগ্রামিং শিক্ষা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর সহযোগিতায় প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচকে (Scratch.mit.edu) বাংলা ভাষায় লোকালাইজ (অনুবাদ) করার কাজ করেছে বিডিওএসএন যার ফলস্বরূপ Scratch.mit.edu ওয়েবসাইটে বাংলা ভাষা যুক্ত করা হয়েছে।

স্ক্র্যাচ (Scratch) হল একটি ব্লক ভিত্তিক প্রোগ্রামিং ভাষা যার মাধ্যমে প্রাইমারী স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে যে কোন বয়সের মানুষ খুব সহজেই প্রোগ্রামিং লজিক শিখতে পারে এবং গেইম, এনিমেশন ভিডিও, আর্ট ছাড়াও নানা রকম প্রজেক্ট তৈরি করাতে পারে।

Manual2 Ad Code

বিশ্বের মোট ৬০ টি ভাষায় Scratch ওয়েবসাইটে প্রোগ্রামিং করা যেত, কিন্তু আজ বাংলাকে যুক্ত করায় এখন থেকে Scratch দিয়ে বাংলা ভাষায় ও কোডিং করা যাবে। এটি আমাদের বাংলা ভাষার জন্য একটি নতুন মাইলফলক যা আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শিখার নতুন দ্বার উন্মোচন করবে।

Manual1 Ad Code

দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিংচর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করার সুফল পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সকল পর্যায়ের প্রযুক্তি প্রেমীরা।

Manual3 Ad Code

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনীর মাধ্যমে বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তিতে দেশব্যাপী বাংলায় স্ক্যাচ প্রোগ্রামিং এর নানা কার্যক্রম আয়োজন করা হবে।

Manual5 Ad Code

বাংলা স্ক্র্যাচ প্রোগ্রামিং এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এবং সভাপতিত্ব করবেন কথাসাহিত্য ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসোসিও এর প্রাক্তন চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ এইচ কাফি।

এ সংক্রান্ত আরও সংবাদ