দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জাসদের

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জাসদের

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ জানুয়ারি ২০২২ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে নতুন বছর ২০২২ এর শুভেচ্ছা জানিয়েছেন।বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন যে ২০২২ সালে বৈজ্ঞানিক আবিস্কার-অভিযানে বৈশ্বিক মহামারি করোনার দাপট কমে আসবে, জগত স্বাভাবিক হবে ও জীবনের জয়গানে মুখরিত হবে। তারা বলেন মহামারি থেকে শিক্ষা নিয়ে বিশ্বের সকল দেশ ও জনগণ মানবিক সমাজ বিনির্মানের পথে এগিয়ে যাবে।

তারা আশা প্রকাশ করে বলেন, নতুন বছরে বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি মুক্তিযুদ্ধ ও জাতির সকল ঐতিহাসিক গণআন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ও মীমাংসিত বিষয় অস্বীকারকারী চিরশত্রু ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী ও জঙ্গবাদী অপশক্তি বিনাশ করে বাংলাদেশ স্থায়ী রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে এগিয়ে যাবে। বাংলাদেশ দুর্নীতি, লুটপাট, গুন্ডাবাজী, ক্ষমতাবাজী ও বৈষম্য মোকাবেলা করে সুশাসন, সমাজতন্ত্র ও সমৃদ্ধির পথ তৈরি করবে।

Manual3 Ad Code

নতুন বছর ২০২২ এর প্রথমদিনে জাসদের নেতা-কর্মীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

Manual2 Ad Code

নতুন বছর ২০২২ এর প্রথম দিন, ১লা জানুয়ারি শনিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি হাসানুল হক ইনু, সাধারন সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাসদ ও সহযোগী সংগঠণসমূহের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুরূপভাবে জাসদের সকল জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ নতুন বছর ২০২২ এর প্রথম দিনে ১লা জানুয়ারি শনিবার সকাল/বিকাল/সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে স্থানীয় দলীয় কার্যালয় বা অন্য কোন স্থানে জাসদ ও সহযোগী সংগঠনসমুহের সর্বস্তরের নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় করবেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ