শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ জানুয়ারি ২০২২ : পঞ্চম ধাপের নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ৩টির মধ্যে ১টি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ২টি স্বতন্ত্র প্রার্থী ( বিএনপি) জয়লাভ করেছেন।উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মিছলু আহম্মেদ চৌধুরী (ঘোড়া), ২ নম্বর ভূনবীর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রশিদ (নৌকা), ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নে আবু স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. দুধু মিয়া (ঘোড়া), ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ইয়াসিন আরাফত রবিন (ঘোড়া), ৫ নম্বর কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল মতলিব (নৌকা), ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রনেন্দ্র প্রসাদ বর্ধন (নৌকা), ৭ নম্বর রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী  বিজয় বোনার্জী (নৌকা), ৮ নম্বর কালিঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী  প্রানেশ গোয়ালা (নৌকা) ও ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী  দেবাশীষ দেব (নৌকা)।

উপজেলার ৯টি ইউনিয়নে ১০০টি কেন্দ্রে ৫৩০ বুথে বুধবার (৫ জানুয়ারি ২০২২) এই নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

Manual3 Ad Code

নির্বাচনে নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৯জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১০ জন ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৫ জন।
সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

৯টি ইউনিয়নের মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন। এতে নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন।

নবনির্বাচিত চেয়ারম্যানগণকে অভিনন্দন কমরেড সৈয়দ আমিরুজ্জামানের

Manual1 Ad Code

পঞ্চম ধাপের নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল চেয়ারম্যান, নবনির্বাচিত সকল সাধারণ সদস্য ও নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা ও বৈষম্যহীন উন্নত ব্যবস্থা এবং সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক অাধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী ও গণমুখী করার নিমিত্তে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”

মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টিসহ অন্যান্যের অভিনন্দন

Manual4 Ad Code

শ্রীমঙ্গল উপজেলার নবনির্বাচিত সকল ইউপি চেয়ারম্যান, নবনির্বাচিত সকল সাধারণ সদস্য ও নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দকে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক কমরেড তাপস ঘোষ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের মোশাহিদ আলী, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বুনার্জী, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া, জাতীয় কৃষক সমিতির আব্দুল মালেক, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ফরিদ মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কালীঘাট ইউপি শাখার অর্থ সম্পাদক ও শ্রীমঙ্গল শহরের বৈদ্যুতিক সরঞ্জামাদির পাইকারী ব্যবসা প্রতিষ্ঠান ‘লাইট হাউস’-এর স্বত্বাধিকারী সুধীর চাষা প্রমূখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ