যতদিন না কোনো এলিয়েন এসে আমাকে হাই-হ্যালো বলছে ততদিন পর্যন্ত বিশ্বাস করছিনা

প্রকাশিত: ৪:৫৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০২২

যতদিন না কোনো এলিয়েন এসে আমাকে হাই-হ্যালো বলছে ততদিন পর্যন্ত বিশ্বাস করছিনা

Manual2 Ad Code
তাসমিয়া অানিকা তাবাসসুম|

আসলেই কি এলিয়েন বলতে কিছু আছে?
আমার মনে হয় নাই। এর পিছনে আমার যুক্তি নিম্নরূপঃ-
ধারণা করা হয় যে পৃথিবী আমাদের পূর্বপুরুষের আগমন ঘটেছিলো ৫ থেকে ৭ মিলিয়ন বছর আগে।

এখন এই মাত্র ৫-৭ মিলিয়ন বছরের মানব সভ্যতার উন্নতিতে আমরা মহাকাশের বয়স এবং লাইট ইয়ার্স দূরত্ত্বের অনেক কিছু ডিটেক্ট করে ফেলছি।

Manual6 Ad Code

মানুষের আবিষ্কার আমাদের কল্পনাকেও ছাড়িয়ে গিয়েছে।

বিগ ব্যাং ঘটেছে ১৩.৮ বিলিয়ন বছর আগে, মিল্কিওয়ে গ্যালাক্সির বয়স ১৩.৬১ বিলিয়ন বছর, সূর্যের বয়স ৪.৬০ বিলিয়ন বছর, পৃথিবীর বয়স ৪.৫৪ বিলিয়ন বছর এবং আমাদের প্রাকৃতিক স্যাটেলাইট চাঁদের বয়স ৪.৫৩ বিলিয়ন বছর।

এখন বিগ ব্যাং ঘটার প্রায় ৩,৮০,০০০ বছর পরে উনিভার্স ঠান্ডা হতে থাকে এবং প্রায় ১৩ বিলিয়ন বছর পূর্ব থেকেই গ্রহ নক্ষত্র, সৌরজগৎ এবং ছায়াপথ ইত্যাদি ইত্যাদি গঠিত হতে থাকে।

Manual5 Ad Code

পৃথিবীর বয়স ৪.৫৪ বিলিয়ন বছর এবং পৃথিবীতে মানব সভ্যতার আবির্ভাব মাত্র ৫-৭ মিলিয়ন বছর আগে এতেই যদি আমরা এত দূরে এগিয়ে আসতে পারি তাহলে যদি কোনো সভ্যতার জন্ম মুটামুটি ১-বিলিয়ন বছর আগেও জন্ম হয় তাহলে তো তাদের গড লেভেল চলে যাওয়ার কথা।

আমার যদি ৫-৭ মিলিয়ন বছরে চাঁদে নভোযান, মঙ্গলে রোবট এবং সৌরজগতের ছাড়িয়ে যাবে তার হরিজন স্পেস ক্র্যাফট, সূর্যের কাছে পার্কার সোলার প্রোব এবং হলের জেমস ওয়েব টেলিস্কোপ উৎক্ষেপণ এবং আবিষ্কার করতে পারি।

তাহলে নূন্যতম ১০০-মিলিয়ন বা ১-বিলিয়ন বছর আগে সভ্যতার জন্ম হওয়া সভ্যতা তো চোখ বন্ধ করে টাইপ ৭-সভ্যতায় পৌঁছে যাওয়ার কথা।

তাহলে এলিয়েনের দেখা আমরা পাচ্ছিনা কেন?

আমাদের মিল্কের ওয়ে গ্যালাক্সির সাইজ হচ্ছে ৫২, ৮৫০ লাই ইয়ার্স। আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি হচ্ছে ছোটোখাটো একটা গ্যালাক্সি আর এই গ্যালাক্সিতে রয়েছে ১০০-২০০ বিলিয়ন সৌরজগৎ। প্রতিটা সৌরজগতের কেন্দ্রে রয়েছে একটি নক্ষত্র এবং তাকে আবর্তন করে ঘুরছে বেশ কিছু গ্রহ বা উপগ্রহ।

এইটা জাস্ট আমাদের নিজস্ব গ্যালাক্সির কথা বললাম।

মহাবিশ্বের চাইতে বড় গ্যালাক্সির সাইজ হচ্ছে ১৬.৩ মিলিয়ন লাইট ইয়ার্স। এই মহাবিশ্বে গ্যালাক্সি রয়েছে ২-ট্রিলিয়ন এখন এই ২-ট্রিলিয়ন ছোটবড় গ্যালাক্সিতে কি পরিমান সৌরজগৎ রয়েছে এই হিসাব সংখ্যায় প্রকাশ করা সম্ভোবা কিনা সেটাও এই জানিনা।

মহাবিশ্বের এত এত গ্যালাক্সি এবং এত এত সৌরজগতের মধ্যে শুধুমাত্র আমাদের এই সৌরজগৎ ছাড়া আরো কোনো সৌরজগতে উক্ত সৌরজগতের নক্ষত্র থেকে গোল্ডিলক দুরুত্বে কোনো গ্রহ নেই এইটা এক প্রকার অবিশ্বাস্য।

পৃথিবীর বাহিরেও যে পানির অস্তিত্ত্ব রয়েছে সেটাও বিজ্ঞানীরা ইতোমধ্যেই প্রমান করেছে।

পানি মানেই প্রাণের অস্তিত্ব সম্ভব। তাহলে এলিয়েন বা আমাদের চাইতে উন্নত সভ্যতা কোথায়?

আমার মনে হয় নাই থাকলে এতদিনে নিশ্চিত রূপেই আমাদের খুঁজে বের করে ফেলতো।

যদি থাকতো তাহলে ১০০-মিলিয়ন বা ১-বিলিয়ন আগের সভ্যতা শুধুই আমাদের খুঁজে বের করতো শুধু তাই নয় তারা প্র্যাক্টিস পারপাসে আমাদের মতো সভ্যতার জন্ম বা সৃষ্টি করতে পারতো।

শুনলাম টাইপ সেভেনের পরে নাকি আর সভ্যতা সম্ভব না এবং তার হচ্ছে গড লেভেলে সভ্যতা মানে তার আমাদের মতো সভ্যতা বা মহাবিশ্ব জন্ম দিতে পারে।

আমরা ৫-৭ মিলিয়ন বছরে যে পর্যায়ে এসেছি ওই হিসাবে ১০০ মিলিয়ন বা ১বিলিয়ন বছর আগে সভ্যতা হবে লেভেল ৭-নয় বরঞ্চ ডাইরেক্ট ইনফিনিটি লেভেলের সভ্যতা।

অন্তত যতদিন না কোনো এলিয়েন এসে আমাকে হাই-হ্যালো বলছে ততদিন পর্যন্ত বিশ্বাস করছিনা।

Manual5 Ad Code

আর এমন হলে অবশ্যই মহাবিশ্ব ঘুরিয়ে দেখাতো বলবো সেই এলিয়েনকে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ