আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ জুলাই ২০২৩ : আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল (৩ জুলাই ২০২৩) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ