আমি শুধু মানুষ!

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

আমি শুধু মানুষ!

Manual1 Ad Code

জীনাত রেহেনা জলি |

ধর্ম থাকুক গ্রন্থে, মনুষ্যত্ব থাকুক মনে,
পরিচয় হোক কর্মে, না হোক জাতের কোণে।

Manual8 Ad Code

টুপি, টিকি, ক্রুশ, পৈতে – সবই তো বাইরের সাজ,
ভেতরের মানুষটাই আসল, এটাই তো সমাজ।

তোমার উৎসবে আমি যাবো, আমার উৎসবে তুমি,
হাসিটা ভাগ করে নেবো, ভাগ করে নেবো জমি।

Manual3 Ad Code

কেউ খাবে, কেউ খাবে না – এ কেমন বিচার?
সবার পাতে ভাত পড়ুক, এটাই অঙ্গীকার।

Manual4 Ad Code

আমি ব্রাহ্মণ নই, শূদ্র নই, নই হিন্দু-মুসলমান,
আমি শুধু মানুষ, এটাই আমার প্রমাণ।
#

জীনাত রেহেনা জলি

Manual4 Ad Code