রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩০তম ব্যাচ ও নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩০তম ব্যাচ ও নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী, ১০ অক্টোবর ২০২১ : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩০তম ব্যাচ ও নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

Manual8 Ad Code

রোববার (১০ অক্টোবর ২০২১) থেকে রাজশাহীতে রাকাবের প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মাসের এই কর্মশালা শুরু হয়েছে। এতে মোট ৩০ জন অংশ নিয়েছেন। রোববার ব্যাংকের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

Manual3 Ad Code

প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা ইসমাইল হোসেন ও প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন। উর্ধ্বতন অনুষদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোর্সটির সমন্বয়কারী ঊর্ধ্বতন অনুষদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন এবং হামিদুর রহমান।

 

Manual1 Ad Code