টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির টিকিট পেলেন কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী

প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির টিকিট পেলেন কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মির্জাপুর (টাঙ্গাইল), ০৪ ডিসেম্বর ২০২১ : চারবারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনয়ন পেয়েছেন কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী।

Manual6 Ad Code

তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা সভাপতি।

Manual6 Ad Code

জানা গেছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে এই উপ-নির্বাচনে হাতুড়ি মার্কার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।

Manual1 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা সভাপতি কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী ফেসবুকে স্টেটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীর মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর মির্জাপুরে ছড়িয়ে পড়লে উপজেলা সদরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার পাকুল্যা, কুরণী, ভাওড়া, গোড়াই, ওয়ার্শী, বাঁশতৈল, মহেড়াসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের চারবারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ডিসেম্বর বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ জানুয়ারি ভোট গ্রহণ। ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

Manual3 Ad Code

জাতীয় সংসদের ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) শূন্য আসনের উপ- নির্বাচন ২০২১ এ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা সভাপতি কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীর দলীয় মনোনয়ন সংগ্রহ।

এ সংক্রান্ত আরও সংবাদ