রাষ্ট্রপতি আশিতে পা রাখলেন

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

রাষ্ট্রপতি আশিতে পা রাখলেন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ জানুয়ারি ২০২৩ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশিতে পা রাখলেন।
১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে এক সাথে কাজ করতে চান তিনি।

ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।

Manual5 Ad Code

সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

Manual2 Ad Code

জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ