শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ এপ্রিল ২০২৩ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশি এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক নবারুণ দাশ রিপন।

রবিবার (২ এপ্রিল ২০২৩) ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতারের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

Manual6 Ad Code

ইফতারে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সিনিয়র সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, যুগ্ম-সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, কার্যকরী সদস্য মো. শাকির আহমদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব, ঝলক দত্ত, মো. আব্দুর রব, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, শামসুল ইসলাম শামীম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাওছার ইকবাল।

Manual5 Ad Code

এছাড়াও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান সহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই ইফতারে অংশ নেন।