সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ এপ্রিল ২০২৩ : আনুষ্ঠানিকভাবে জাতীয় শ্রমিক ফেডারেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর সাবেক সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স।
আজ শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) সকাল ১১টায় জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে উপস্থিত
হলে সংগঠনের কার্যকরী সভাপতি কামরূল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় ফেডারেশনের প্রচার সম্পাদক আনোয়ার আলী, দপ্তর সম্পাদক কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ রফিক, সহ-সভাপতি ফারুক খান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ও কেন্দ্রীয় নেতা মানিক হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
যোগদান সভায় সভাপতি কামরূল আহসান অতীতের ন্যায় শ্রমিক আন্দোলনে আপোষহীন ধারা বজায় রেখে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থেকে শ্রমিকদের আস্থা অর্জনে সচেষ্ট থাকার কথা বলেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ছাত্র-যুব অধিকার আদায়ের লড়াই যেমন আপোষহীন ছিলেন সেই ধারা শ্রমিক আন্দোলনেও অব্যাহত থাকবে বলে প্রত্যশা ব্যক্ত করে কলিন্সকে স্বাগত জানান।
কলিন্স তার বক্তব্যে শ্রমজীবি মেহনতী মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নিজকে আপোষহীন সংগ্রামী চেতনায় নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি