যুক্তরাজ্য প্রবাসী নেতা আবু তাহের চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

যুক্তরাজ্য প্রবাসী নেতা আবু তাহের চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১১ সেপ্টেম্বর ২০২৫ : যুক্তরাজ্যের খ্যাতিমান প্রবাসী কমিউনিটি নেতা, বর্ষিয়ান সাংবাদিক, লেখক ও এসপায়ার পার্টি (ইউ.কে)-এর চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মৌলভীবাজার জেলা সদর থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার অয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

Manual5 Ad Code

সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক, দৈনিক জনকন্ঠ ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও সুজন সভাপতি ডা: ছাদিক আহমদ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল ওয়াদুদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. আজাদুর রহমান আজাদ।

Manual4 Ad Code

সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদদীন, দৈনিক রুপালী বাংলাদেশের জেষ্ঠ্য রিপোর্টার মো. শাহাজন মিয়া, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার টুয়েনটিফোর ডটকম সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, এশিয়াবাণীর প্রতিনিধি ময়নুল ইসলাম চৌধুরী সহ অন্যন্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ