কানাডার নবনির্বাচিত এমপি তানভির শাহনেওয়াজ ও এমপিপি ফাতিমা শাবানকে অভিনন্দন!

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

কানাডার নবনির্বাচিত এমপি তানভির শাহনেওয়াজ ও এমপিপি ফাতিমা শাবানকে অভিনন্দন!

Manual6 Ad Code

মঞ্জুরে খোদা টরিক |

এমপি Tanveer Shahnawaz ও এমপিপি Fatima Shabanকে অভিনন্দন!

Manual8 Ad Code

অন্টারিও প্রাদেশিক পরিষদ স্কারবরো সাউথ ওয়েস্টের উপ নির্বাচনে এনডিপি প্রার্থী ফাতিমা শাবান বিজয়ী হওয়ায় তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি একজন চেক বংশদ্ভুদ কানাডিয়ান নাগরিক। এটাই কানাডার বহু সংস্কৃতি, সৌন্দর্য ও বৈচিত্রতার নমুনা। যেখানে যোগ্যতা প্রমাণের সুযোগ থাকলে ভিন্ন দেশ, পরিবেশ, বাস্তবতা কোন বাধা নয়।

Manual3 Ad Code

এই উপ নির্বাচনে দুই জন প্রতিশ্রুতিশীল বাংলাদেশি বংশদ্ভুদ প্রার্থী ডাঃ তরুণ কনজারভেটিভ পার্টি এবং এহসানুল হাফিজ লিবারাল পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশি বংশদ্ভুদ এই প্রার্থীরা পরাজিত হয়েছেন, তাতে লজ্জা ও গ্লানির কিছু নেই। বরং তাঁদের পরাজয়ের চেয়ে বড় বিষয় হচ্ছে এই নির্বাচন থেকে যে অভিজ্ঞতা অর্জিত হলো তা যদি ভবিষ্যতের প্রার্থীতা, কর্মপদ্ধতি, নীতিনির্ধারণে কোন কাজে লাগে সেটাই হবে উপযুক্ত শিক্ষা ও জয়ের পথ।

Manual3 Ad Code

আমি এই এলাকার বাসিন্দা নয়। আমি যেখানে বাস করি (হাম্মাররিভার-ব্লাকক্রিক) সেখানেও এনডিপির টম রাকোসেভিক তিন টার্ম ধরে টান নির্বাচিত হয়ে আসছেন। যে কারণে উনার সাথে আমার একটি যোগাযোগ আছে।

প্রাদেশিক এনডিপির পক্ষ থেকে আমাকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল, আমি ফাতিমার নির্বাচনের কোনভাবে সহযোগিতা করতে পারি কিনা? তাঁর নির্বাচনী ক্যাম্পে কিছু সময় দিতে পারি কিনা? সেক্ষেত্রে আমি এনডিপি নেতৃত্বকে আমার চেষ্টার কথা বলেছি, কিন্তু আমার যাওয়া হয়নি। আমার না যাওয়ার কারণ হচ্ছে, ফাতিমা যে এলাকা থেকে নির্বাচন করছে, সেটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং সেখান থেকে দুইজন বাংলাদেশি নির্বাচন করছেন। সেখানে বাংলাদেশি কমিউনিটির ঘরে ঘরে যেয়ে ফাতিমার পক্ষে ভোট চাওয়াটা আমার ও কমিউনিটির জন্য বিব্রতকর হতে পারে সেই কারণে এড়িয়ে গেছি। কিন্তু এই উপ নির্বাচনকে ঘিরে লক্ষ্য করেছি, বাংলাদেশিরা দু’জন বাংলাদেশিকে প্রার্থী নিয়ে মোটামুটি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন এবং অস্বস্তিকর বিতর্কেও জড়িয়ে পড়ছেন। এই অস্বস্তি থেকে নিজেকে দূরে রাখতেই এড়িয়ে গেছি।

Manual3 Ad Code

সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, আরেকজন বাংলদেশি বংশদ্ভুদ কানাডিয়ান তানভির শাহনেওয়াজ বিচেস ইস্ট ইয়র্ক থেকে জাতীয় পরিষদের এমপি নির্বাচিত হয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গৌরবের অংশীদার হয়েছেন এবং আমাদের গৌরাবান্বিত করেছেন। তাঁর এই ঐতিহাসিক পথচলায় তাঁকেও প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। কানাডার পার্লামেন্টে আজ বাংলাদেশি বংশদ্ভুদ দুইজন সংসদ সদস্য (Doly Begum ও তানভির শাহনেওয়াজ) আছেন- যেটা আমাদের জন্য অনেক গৌরবের ও আনন্দের। আশা করি ভবিষ্যতে এই সংখ্যা অধিক হবে এবং তাঁদের হাত ধরে বাংলাদেশের স্বার্থ ও অবস্থান কানাডায় সংহত ও উজ্জল হবে।
#
ড. মঞ্জুরে খোদা টরিক
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক।