সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও মৌলবাদ শ্রমিক শ্রেণির ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যদিয়ে পরাজিত হবে: বকুল

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও মৌলবাদ শ্রমিক শ্রেণির ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যদিয়ে পরাজিত হবে: বকুল

Manual1 Ad Code
  • শ্রমিক আন্দোলনকে বিপ্লবী ধারায় পুনর্গঠনের আহ্বান
  • জাতীয় শ্রমিক ফেডারেশনের ত্রয়োদশ জাতীয় কাউন্সিলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ ট্রেড ইউনিয়ন অধিকার ও কাজের নিশ্চয়তার দাবি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : “পুঁজিবাদের নয়াউপনিবেশিক শোষণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে বৈষম্যবিরোধী আন্দোলন, মৌলিক মানবিক চাহিদা পূরণ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ক্রমেই বিস্তৃত হচ্ছে। শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, ছাত্র, শিক্ষক, যুবক ও নারীরা বিভিন্ন দেশে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছেন। অথচ বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নিয়ে নানা তৎপরতা চললেও প্রকৃত শ্রমজীবী মানুষের সংগঠিত আন্দোলন এখনো প্রত্যাশিত দিকনির্দেশনা পাচ্ছে না।” এ অবস্থায় শ্রমিক শ্রেণির স্বার্থকে কেন্দ্র করে নতুন করে শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা কমরেড নুর আহমদ বকুল।

তিনি বলেছেন, সাম্রাজ্যবাদী অর্থনৈতিক ব্যবস্থার অধীনে পুঁজিবাদী উৎপাদনব্যবস্থায় শিল্পখাতের শ্রমশক্তি, শ্রমের ধরন ও শ্রমিক-মালিক সম্পর্কের নানা পরিবর্তন ঘটছে। উচ্চ মুনাফাকেন্দ্রিক নয়া উদারতাবাদী অর্থনীতি শ্রমশোষণকে আরও তীব্র করে তুলেছে। বাংলাদেশেও প্রচলিত শিল্পখাতের বাইরে অপ্রচলিত ও অনানুষ্ঠানিক খাতে শ্রমজীবী মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু এসব খাতে ন্যূনতম শ্রমিক অধিকার, সামাজিক সুরক্ষা, শ্রমিকস্বার্থের নীতি এবং ট্রেড ইউনিয়ন অধিকার কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রও শ্রমজীবী মানুষের প্রতি তার প্রয়োজনীয় মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করছে না।

Manual8 Ad Code

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর তোপখানা রোডে শিশু মিলনায়তনে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর আহমদ বকুল বলেন, বর্তমান বাস্তবতায় শ্রমিক আন্দোলনকে নতুনভাবে সংগঠিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের প্রকৃত স্বার্থবিরোধী দালাল ট্রেড ইউনিয়ন নেতৃত্ব এবং এনজিওনির্ভর সুবিধাবাদী নেতৃত্বের পরিবর্তে শ্রমিক শ্রেণির নিজস্ব স্বার্থ, অধিকার ও মুক্তির প্রশ্নে আপসহীন বিপ্লবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকদের সংগঠিত শক্তিই পারে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদী শোষণ ও পুঁজিবাদী মুনাফাকেন্দ্রিক অর্থনীতির বিরুদ্ধে শ্রমিক শ্রেণির সংগ্রামকে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শ্রমিক শ্রেণির স্বার্থের লড়াইকে এগিয়ে নিতে হবে। এই ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও মৌলবাদের পরাজয় নিশ্চিত করা সম্ভব।

শ্রমিক নেতা কামরূল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও নীতি নির্ধারণী কমিটির সদস্য নোমানুজ্জামান আল আজাদ।

সভাপতির বক্তব্যে শ্রমিক নেতা কামরূল আহসান শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং শ্রমিকের সাংগঠনিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Manual5 Ad Code

তিনি জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এবং কাজের নিশ্চয়তা নিশ্চিত করার আহ্বান জানান।

Manual1 Ad Code

তিনি বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মক্ষেত্রে স্বাধীনভাবে সংগঠন গড়ে তোলা, দর-কষাকষির সুযোগ সৃষ্টি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া বিরাষ্ট্রীয়করণ ও আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ও অধিকার সুরক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কাউন্সিলের উদ্বোধনী পর্বে শ্রমিক নেতারা দেশের শ্রমজীবী মানুষের বর্তমান অবস্থা, শ্রমিক আন্দোলনের সাংগঠনিক দুর্বলতা, ট্রেড ইউনিয়ন কার্যক্রমের সীমাবদ্ধতা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ করা, গণতান্ত্রিক ও স্বাধীন ট্রেড ইউনিয়ন আন্দোলন জোরদার করা এবং শ্রমিকবান্ধব রাষ্ট্রীয় নীতি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।

অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন সাব্বাহ আলী খান কলিন্স। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব হিমাংশু সাহা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে দেশের শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিরাপত্তা এবং স্বাধীন ট্রেড ইউনিয়ন আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। একই সঙ্গে শ্রমিক শ্রেণির নিজস্ব শক্তি ও সংগঠিত আন্দোলনকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যবিরোধী বৃহত্তর সংগ্রামের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ