ভারতে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

ভারতে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়িয়েছে

Manual2 Ad Code

নয়াদিল্লী (ভারত), ২৮ এপ্রিল ২০২১ : ভারতে বুধবার করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় প্রথমবারের মতো তিন হাজারেরও বেশি লোক মারা গেছে।

Manual4 Ad Code

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে জানা গেছে, করোনা মহামারিতে এ পর্যন্ত দেশটিতে ২ লাখ ১ হাজার ১৮৭ জন মারা গেছে। তবে অনেক বিশেষজ্ঞরা ধারনা করছেন, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।
ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার লোক। এ নিয়ে মোট সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ। কেবলমাত্র চলতি মাসেই দেশটিতে প্রায় ৬০ লাখ লোক নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ