কোভিড-১৯ নিয়ে মার্কিন প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

কোভিড-১৯ নিয়ে মার্কিন প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু

Manual8 Ad Code

বেইজিং (চীন), ৩০ আগস্ট ২০২১ : কোভিড-১৯ এর উৎস নিয়ে মার্কিন গোয়েন্দাদের গবেষণা প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি’ বলে মন্তব্য করেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু। সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

Manual5 Ad Code

মার্কিন প্রতিবেদনটিকে ‘তথাকথিত’ উল্লেখ করে মা ঝাওশু বলেন, ‘এটি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি একটি মিথ্যা প্রতিবেদন। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি বা বিশ্বাসযোগ্যতা নেই।’ তিনি বলেন, ‘চীনকে অপবাদ ও আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র একটি বিবৃতিও প্রকাশ করেছে। চীনা পক্ষ এর দৃঢ় আপত্তি জানায়।’

Manual3 Ad Code

মা ঝাওশু বলেন, ‘আমরা বিভিন্ন সময় জোর দিয়ে বলেছি যে, কোভিড-১৯ এর উৎস শনাক্ত করা একটি জটিল বৈজ্ঞানিক বিষয়। এটি যৌথ গবেষণার মাধ্যমে সারা বিশ্বের বিজ্ঞানীদের অংশগ্রহণে করা উচিৎ এবং কেবলমাত্র এভাবেই করা সম্ভব হবে।’
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ‘যুক্তরাষ্ট্র বিজ্ঞান ও সত্যকে উপেক্ষা করে, এর পরিবর্তে তারা এটি রাজনৈতিক কারসাজি এবং গোয়েন্দাদের দ্বারা উৎস খোঁজা নিয়ে ব্যস্ত। কোনো প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র চীনের নামে অপপ্রচার ও দোষারোপের উদ্দেশ্যে একের পর এক গল্প তৈরি করেছে।’

তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য, কোভিডের উৎস খোঁজার নামে চীনের ওপর দোষ চাপানো এবং রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে দেয়া। কোভিডের উৎস খুঁজতে গোয়েন্দাদের নিযুক্ত করা – এ বিষয়টির রাজনৈতিকীকরণের সুস্পষ্ট প্রমাণ।’

মা ঝাওশু বলেন, ‘উৎস খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনকে স্বচ্ছ বা সহযোগী না হওয়ার অভিযোগ করেছে। এটি নিছক অর্থহীন কথা। উৎস শনাক্তকরণে আন্তর্জাতিক ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে সহযোগিতার ভিত্তিকে চীন অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং এ ধরণের সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, ‘বিজ্ঞান, উন্মুক্ত থাকা এবং স্বচ্ছ নীতির ভিত্তিতে আমরা দু’বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের চীনে আমন্ত্রণ জানিয়েছি উৎস শনাক্তকরণ সংক্রান্ত গবেষণার জন্য। এ বছরের শুরুর দিকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এবং চীনা বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের যৌথ গবেষক দল চীনে ২৮ দিন গবেষণা চালায় এবং নির্ভরযোগ্য, পেশাদার ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে। এটি উৎস শনাক্তকরণে আন্তর্জাতিক সহযোগিতার একটি অসাধারণ ভিত্তি।’

Manual3 Ad Code

বিবৃতিতে মা বলেন, ‘আমরা উৎস শনাক্তকরণে বিজ্ঞান-ভিত্তিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে আসছি এবং এভাবেই সক্রিয়ভাবে যুক্ত থাকবো।’ তিনি বলেন, ‘বিষয়টি রাজনৈতিকিকরণের প্রচেষ্টার আমরা তীব্র বিরোধিতা করি।’

Manual4 Ad Code

চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র পক্ষকে আবারো সতর্ক করে বলতে চাই যে, উৎস শনাক্তকরণকে রাজনৈতিকিকরণ কোন ফলাফল এনে দেবে না।’ উৎস শনাক্তকরণে আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশকে বিষাক্ত করে, অথবা বৈশ্বিক মহামারির বিরুদ্ধে বৈশ্বিক সংহতিকে অবমূল্যায়ন করে – এমন কিছু করা থেকে অবিলম্বে বিরত থাকার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে তিনি বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক উৎস শনাক্তকরণ ও সহযোগিতার সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ