সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ মে ২০২২ : শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সনাক শ্রীমঙ্গল নেতৃবৃন্দ।
রবিবার (২২ মে ২০২২) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশ টিআইবি’র সহযোগীতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলে পুর্ণগঠিত কমিটির সভাপতি শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের নেতৃত্বে কর্মকর্তাদের পৃথক পৃথক ভাবে নিজ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।
প্রথমে শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও পরে সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন সনাক সদস্য শিক্ষিকা কবিতা রানী দাস, রহিমা বেগম,সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, সাংস্কৃতিককর্মী মো: দেলোয়ার হোসেন, সমাজকর্মী এস এ হামিদ ও টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।
মতবিনিময়ে টিআইবি’র নতুন প্যাক্ট প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে উপজেলার উপজেলা প্রধান ও ভুমি প্রধানের সাথে আলোচনা করেন।
মতবিনিময় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও সহকারী কমিশনার (ভূমি) সন্দ্নীপ তালুকদার সনাক টিআইবি’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং টিঅাইবি’র জনস্বার্থে পরিচালিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ ও সর্বাত্তক সহযোগীতার অাশ্বাস প্রদান করেছেন। মতবিনিময় শেষে দুই কর্মকর্তাকে টিআইবি’র বিভিন্ন প্রকাশনা নোট বুক ও ডেস্ক ক্যালেন্ডার প্রদান করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি