সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা দাবীতে শ্রীমঙ্গলে মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা দাবীতে শ্রীমঙ্গলে মিছিল ও সমাবেশ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ জুলাই ২০২২ : সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন অাইন দ্রুত বাস্তবায়ন,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন অাইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের অাদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

Manual6 Ad Code

শনিবার (১৬ জুলাই ২০২২) বিকাল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এর অাগে সংগঠনের একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ আখড়া থেকে
বের হয়ে মৌলভীবাজার সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে গিয়ে সমবেত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক দ্বিজেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য জহর তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব সমীরণ সরকার, শ্রীমঙ্গলের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, নারী ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি জয়শ্রী চৌধুরী শিখা প্রমুখ।

Manual3 Ad Code

Manual3 Ad Code

সমাবেশে বক্তরা বলেন, আমরা আজ সংখ্যালঘু হিসেবে নির্যাতিত হচ্ছি। আমরাওতো এদেশের অংশীদার। স্বাধীনতার যুদ্ধে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। আজ কেনো আমাদেরকে এই নির্যাতনের স্বীকার হতে হচ্চে? সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত আছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
সরকারী দলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৬টি আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ