মৌলভীবাজারে ইউনিট ডিজাস্টার রেসপন্স টীমের চারদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ১, ২০২৩

মৌলভীবাজারে ইউনিট ডিজাস্টার রেসপন্স টীমের চারদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

Manual1 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ০১ জুন ২০২৩ : মৌলভীবাজারে ইউনিট ডিজাস্টার রেসপন্স টীম (ইউডিআরটি)-এর চারদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ন্যাশনাল হেড কোয়ার্টারের আওতাধীন ইউনিট লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ Unit Disaster Response Team (UDRT) এর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন মৌলভীবাজার যুব রেড ক্রিসেন্টের ২৫ জন দক্ষ ও চৌকস RCY.

International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC)- এর অর্থায়নে প্রশিক্ষণটির আয়োজন করে সোসাইটির Disaster Response (DR) বিভাগ।

Manual8 Ad Code

প্রশিক্ষণটির উদ্বোধন করেন জেলা পরিষদ এবং মৌলভীবাজার রেড ক্রিসেন্টের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান এবং ইউনিটের সেক্রেটারি এড. রাধাপদ দেব সজল।

Manual1 Ad Code

গত ২৯ মে ২০২৩ থেকে শুরু হওয়া চারদিনের এ প্রশিক্ষণ পর্ব ইউনিটের স্বেচ্ছাসেবকদের মৌলভীবাজার জেলার সকল দূর্যোগে কাজ করার জন্য অত্যাবশ্যক ছিল। ট্রেনিং সেশনের তত্ত্বাবধানে ছিলেন মৌলভীবাজার ইউনিটের যুব প্রধান Shohag Rana এবং সহায়তায় ছিলেন উপ-যুব প্রধান ১ Mizanur Rahman। তাছাড়া ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেড কোয়ার্টার, ঢাকা থেকে আগত বিজ্ঞ প্রশিক্ষক কাজী আসাদ, Rana Dey এবং Saifun Naher যারা গত চারদিন যুব সদস্যদের দূর্যোগ মোকাবিলায় Assessment, Distribution, PGI, CEA এবং Safer Access সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন।

 

Manual2 Ad Code

UDRT প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিট/জেলা পর্যায়ে ঘটা দূর্যোগে স্বতস্ফূর্তভাবে সাড়া প্রদানের মাধ্যমে দেশের সকল জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা এবং দূর্যোগ নিরসনে আগত NDRT এবং NDWRT সদস্যদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা। সমগ্র বাংলাদেশের সকল ইউনিটে DR বিভাগ এই প্রশিক্ষণটি একযোগে মূল্যায়ন করবে।

Manual2 Ad Code

প্রশিক্ষক সাইফুন নাহার, প্রশিক্ষণার্থী সৈয়দ আরমান জামী ও প্রশিক্ষক রানা দে।

এ সংক্রান্ত আরও সংবাদ