ঢাকায় এলো চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

ঢাকায় এলো চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ আগস্ট ২০২১ : চীন থেকে উপহারের আরও ১০ লাখ সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা আসে।

Manual7 Ad Code

জানা গেছে, বিমানের চার্টার্ড ফ্লাইটটিতে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান।

এছাড়া আগামীকাল (শনিবার) সকাল ১০টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট করোনা টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে করোনা টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি (বিজি-৫০৬৭) বাংলাদেশ সময় শনিবার রাত ১১ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার শিডিউল রয়েছে।

এর আগে গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

Manual2 Ad Code

এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

Manual6 Ad Code