বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের স্বরূপ উন্মোচনে কমিশন গঠন হবে

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের স্বরূপ উন্মোচনে কমিশন গঠন হবে

Manual5 Ad Code

ঢাকা, ১৫ আগস্ট ২০২১ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের স্বরূপ উন্মোচন করতে তদন্ত কমিশন গঠন করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual8 Ad Code

রোববার (১৫ আগস্ট ২০২১) জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে ইতিহাসের সেই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করতে হবে।
পরে বনানী কবরস্থানে পঁচাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পরে তাৎক্ষণিক প্রতিরোধ কেন হলো না, আওয়ামী লীগ কেন পারলো না; তার দায় আমরা অস্বীকার করতে পারি না। এর কারণ খুঁজে দেখতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার মঞ্চে যারা ছিলেন তাদের বিচার করে শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যারা পলাতক তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কিন্তু নেপথ্যের কুশীলব যারা তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মকে কোনকিছুতেই অন্ধকারে রাখা যাবে না। সেজন্য তাদের স্বরুপ উন্মোচন করা উচিত।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ