সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ সাহাপাড়া গ্রাম পরিদর্শন করেছে ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২২

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ সাহাপাড়া গ্রাম পরিদর্শন করেছে ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ জুলাই ২০২২ : সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ সাহাপাড়া গ্রাম পরিদর্শন করেছেন কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার (১৯ জুলাই ২০২২) বেলা সাড়ে ১২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ সাহাপাড়া গ্রামে পৌঁছান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
উল্লেখ্য, গত ১৫ জুলাই শুক্রবার ফেসবুকে এক ভূয়া পোস্টকে কেন্দ্র করে নড়াইল জেলার দিঘলিয়া গ্রামে সাহা পাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা করা হয়। এতে বাড়িঘর, দোকান ও মন্দিরের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় এবং বহু সংখ্যক মানুষ হতাহত হয়। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে স্বার্থান্বেষী মহল প্রতিবার নির্বাচনের পূর্বে এ ধরণের নৈরাজ্য তৈরী করে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানায়।

Manual7 Ad Code

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ দুর্গত এলাকা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র নেতৃত্বে পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইলের সাবেক সাংসদ কমরেড এড. শেখ হাফিজুর রহমান, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা কমিটির সভাপতি কমরেড এড. কমরেড নজরুল ইসলাম, কমরেড কিশোর রায়, যুবমৈত্রী সহ-সভাপতি মোঃ তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার প্রমুখ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ