শরীফ জামিল ৪র্থবারের মতো ওয়াটারকিপার এলায়েন্সের কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

শরীফ জামিল ৪র্থবারের মতো ওয়াটারকিপার এলায়েন্সের কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৩ জুন ২০২৩ : ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল চতুর্থবারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্সের কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (০১ জুন ২০২৩) অন্তর্জালে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

রবার্ট এফ কেনেডি জুনিয়র কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী এ সংগঠনের উচ্চপর্যায়ের এই নীতিনির্ধারণী পরিষদে আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন শরীফ জামিল।

উল্লেখ্য ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৪৭টি দেশে পরিবেশ রক্ষায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে।

Manual7 Ad Code

বাংলাদেশে শরীফ জামিল ছাড়াও ওয়াটারকিপার এলায়েন্সের সদস্য হিসেবে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর হয়ে কাজ করছেন ইবনুল সাইদ রানা।

এ সংক্রান্ত আরও সংবাদ