সিলেটে জেলা যুবমৈত্রী’র কাউন্সিল সম্পন্ন : সভাপতি আব্দুল্লাহ খোকন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

সিলেটে জেলা যুবমৈত্রী’র কাউন্সিল সম্পন্ন : সভাপতি আব্দুল্লাহ খোকন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল

Manual3 Ad Code

বিশেষ সংবাদদাতা || সিলেট, ১৯ ফেব্রুয়ারি ২০২১ : সিলেটে বাংলাদেশ যুবমৈত্রী’র কাউন্সিলে আব্দুল্লাহ খোকনকে সভাপতি ও আলমগীর হোসেন রুমেলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী বলেছেন, শাসন-শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে যুবকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে যুবকদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, বেকার যুবকদের চাকরি দিতে হবে নতুবা তাদেরকে বেকার ভাতা দিতে হবে।

Manual8 Ad Code

১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড তৌহিদুর রহমান।

Manual6 Ad Code

আলমগীর হোসেনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ খোকনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন, যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি কায়সার আহমেদ ও যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলার যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন রুমেল, রুহুল আমিন, জামাল আহমদ, ডাক্তার জাহাঙ্গীর আলম দুলাল, বিশ্বনাথ উপজেলা যুব মৈত্রীর আহবায়ক আব্দুল শহীদ, যুগ্ম-আহ্বায়ক মানিক মিয়া প্রমু্‌খ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ছাত্র মৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী।

সম্মেলনে আব্দুল্লাহ খোকনকে সভাপতি ও আলমগীর হোসেন রুমেলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ