প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস হলেন মনিরা বেগম

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস হলেন মনিরা বেগম

Manual3 Ad Code

ঢাকা, ০৩ মে ২০২১ : প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-২ হয়েছেন সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (২ জুন) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনটিতে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ করা হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ পান মনিরা বেগম।

Manual6 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত পিএস মনিরা বেগমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code