রেল সেবা চালুর দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ৮, ২০২১

রেল সেবা চালুর দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

Manual8 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ০৮ জুন ২০২১ : গত ২৬থেকে ২৮মার্চ হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মনবাড়িয়া রেলস্টেশনের রেল সেবা দ্রুত চালুর দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Manual1 Ad Code

মঙ্গলবার (৮ জুন ২০২১) সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুবমৈত্রীর আহবায়ক কমরেড অ্যাড. মোঃ নাসির মিয়া, সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, যুবমৈত্রী নেতা শরীফ আহমেদ খান, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি কমরেড সামসুল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমান, কার্যকরী সদস্য মুহুয়ী শারদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আগামী ২০ জুনের মধ্যো রেল সেবা চালু না করলে জেলার সর্বস্তরের জনগনকে নিয়ে রেল পথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ