সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ আগস্ট ২০২১ : চীনের সিনোফার্ম কাছ থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। এরই মধ্যে দেড় কোটি ডোজ টিকার মূল্য পরিশোধও করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অাগস্ট ২০২১) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
তিনি জানান, টিকা দেওয়ার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দেশে এ মাসেই ৪৪ লাখ টিকা আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। চলতি মাসে আরও আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।
কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকাও দেশে আসবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
ঐ

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি