ডিজিটাল বাংলাদেশ পুরস্কারের জন্য আবেদন আহ্বান

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

ডিজিটাল বাংলাদেশ পুরস্কারের জন্য আবেদন আহ্বান

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ আগস্ট ২০২১ : চলতি বছরের ডিজিটাল বাংলাদেশ পুরস্কারের জন্য মনোনয়ন বা আবেদনপত্র আহ্বান করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

Manual5 Ad Code

এ বিষয়ে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (অর্গানাইজেশনাল সাপোর্ট অনুবিভাগ) ড. খন্দকার আজিজুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ প্রদানের লক্ষ্যে মনোনয়ন বা আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
এতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ২০২১ পর্যন্ত জেলা পর্যায়ের বাছাই কমিটি ও কেন্দ্রীয় বাছাই কমিটি’র নিকট মনোনয়ন বা আবেদনপত্র দাখিল করা যাবে। ২০২০ (জানুয়ারি-ডিসেম্বর) সালের কর্মকাণ্ড বিবেচনাপূর্বক চলতি বছরের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ পুরস্কার প্রদান করা হবে।
সাধারণ ও কারিগরি পৃথক ২টি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলাদাভাবে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান-এ তিনটি শ্রেণিতে একটি করে জেলা পর্যায়ে মোট ১২টি এবং কেন্দ্রীয় পর্যায়ে মোট ১২টি পুরস্কার প্রদান করা হবে।
‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২১’, মনোনয়ন ছক/আবেদন ফরম ও অনলাইনে আবেদন দাখিলের জন্য বিস্তারিত www.digitalbangladesh.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ