সিলেট-৩ উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

সিলেট-৩ উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী

Manual8 Ad Code

সিলেট, ০৪ সেপ্টেম্বর ২০২১ : সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী হয়েছেন। আজ শনিবার (৪ সেপ্টেম্বর ২০২১) রাত ৯টায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে  ৬৫ হাজার ৩১২ ভোট পেয়ে বেশি  তিনি বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code

হাবিব নৌকা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।
নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ৬৪০ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভোট পড়েছে মোট ১ লাখ ২০ হাজার ৫৫১ টি। ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ায় কোনো ভোট বাতিল হয়নি।
সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। কেন্দ্র সংখ্যা ১৪৯টি এবং ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ হয়।
কোনোধরনের গোলযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনিতে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়।
গত ১১ মার্চ করোনাক্রান্ত হয়ে এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন

Manual3 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual7 Ad Code