বঙ্গবন্ধুর দু’টি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

বঙ্গবন্ধুর দু’টি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২১ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে দুটি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী (ইউজিসি)। গবেষণা গ্রন্থ দুটি হলো ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন: প্রসঙ্গ উচ্চশিক্ষা’ এবং ‘বঙ্গবন্ধু: নতুন প্রজন্মের ভাবনা ও ভবিষ্যতের দিকদর্শন’।

Manual6 Ad Code

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ২০২১) ইউজিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন: প্রসঙ্গ উচ্চশিক্ষা’ বিষয়ক গবেষণা গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি ও সংশ্লিষ্ট অডিও-ভিডিও সম্পাদনের কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।

অন্যদিকে, ‘বঙ্গবন্ধু: নতুন প্রজন্মের ভাবনা ও ভবিষ্যতের দিকদর্শন’ শীর্ষক গবেষণা গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি ও সংশ্লিষ্ট অডিও-ভিডিও সম্পাদন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

গ্রন্থ দুটি প্রকাশের জন্য পাণ্ডুলিপি প্রণেতাদের সঙ্গে আজ মঙ্গলবার (৭ সেপ্টম্বর) পৃথক দুটি চুক্তি স্বাক্ষর করেছে ইউজিসি। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং পুস্তকের লেখকগণ চুক্তিতে স্বাক্ষর করেন।

Manual2 Ad Code

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো.সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ও মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের ও প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। এছাড়া, অনুষ্ঠানে ইউজিসির বিভাগীয় পরিচালকবৃন্দসহ জেষ্ঠ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা প্রধানের বক্তব্যে প্রফেসর ড. মো.সাজ্জাদ হোসেন বলেন, জাতির পিতার বর্ণাঢ্য জীবনের অনেক দিক এখনো উন্মোচিত হয়নি। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহান এই রাষ্ট্রনায়কের উচ্চশিক্ষা দর্শন ও তাকে নিয়ে নতুন প্রজন্মের ভাবনা বিষয়ে গবেষণা গ্রন্থ প্রকাশ এবং সংশ্লিষ্ট অডিও-ভিডিও তৈরিতে ইউজিসির উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দু’জন খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষক তাদের গবেষণা গ্রন্থ ও অডিও-ভিডিওতে বঙ্গবন্ধুর বহুমাত্রিক জীবনের অজানা অনেক বিষয় জাতির সামনে তুলে ধরতে সক্ষম হবেন।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জীবনের অজানা দিকগুলো গবেষণার মধ্যেমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। দেশের শিক্ষাবিদ ও গবেষকদের এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বিকৃতির মাধ্যমে জাতির পিতার অর্জনকে মুছে ফেলার অপচেষ্টা চলেছে দীর্ঘদিন। এখনো সে অপচেষ্টা থেমে নেই। তাই গবষেণার মাধ্যমে বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শনের বিভিন্ন দিক উন্মোচন করার মাধ্যমে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে আধুনিক প্রযুক্তি নির্ভর অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেতে হবে।

Manual2 Ad Code

এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মিজানুর রহমান ও অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ মুজিববর্ষে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন এবং নতুন প্রজন্মের ভাবনা বিষয়ে গবেষণা গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি ও সংশ্লিষ্ট অডিও-ভিডিও সম্পাদনের জন্য তাদেরকে মনোনীত করায় ইউজিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।